1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। এখন তাদের দেশে ফেরানো হবে।

এর আগে শনিবার বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মৃত হাদিসুর রহমানের লাশ নিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

হামলার ২৪ ঘণ্টার মাথায় গত বৃহস্পতিবার ইউক্রেনপ্রবাসী বাংলাদেশীদের সহায়তায় নাবিকদের একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেয়া হয়। সেখানে ৩৯ ঘণ্টা কাটানোর পর গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার দিকে নাবিকেরা বাসে ওঠেন। তারা প্রতিবেশী দেশ মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা দেন। দুই শ’ কিলোমিটার যাত্রাপথের একপর্যায়ে তারা মলদোভা সীমান্তমুখী গাড়ির জটে পড়েন।

ইউক্রেন থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ২৮ নাবিক নিরাপদে মলদোভার সীমান্তে পৌঁছান। পরে তারা রোমানিয়ার উদ্দেশে রওনা হন। আজ সকালে তারা নিরাপদে রোমানিয়ায় পৌঁছান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com