1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াজউদ্দিনের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রয়াত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিয়াজ ভাইয়ের চলে যাওয়া আমাদের সবার জন্যই বেদনার, কষ্টের। উনি সেই সাংবাদিক যিনি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, তার মেধা দিয়ে সাংবাদিকতাকে সব সময় সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

আজ রবিবার বেলা ১১টার দিকে জানাজার আগে জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে প্রয়াত রিয়াজউদ্দিন আহমেদের কফিনে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি মনে করি, এ সময়ে যখন গণতন্ত্রের একটা সংকট চলছে তখন তার মতো সাংবাদিকের খুব বেশি প্রয়োজন ছিল। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিতে তার একটা বড় শূন্যতা অনুভব করছি।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীর পরিচালনায় জানাজার সময় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত রিয়াজউদ্দিনের ভাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন ও মরহুমের একমাত্র ছেলে মাশরুর রিয়াজ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com