1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান

রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের পেশকার আতিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। আর রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধেও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পেশকার আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন হাজিরা দেন। রিজাভীসহ তিনজন আদালতে হাজিরা দেননি। এজন্য বিচারক জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় আগামী ২৯ মার্চ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় গাড়িচালক আয়নাল পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com