1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

রাস্তার পাশের ঢালু জমি থেকে নিখোজ শিশু সাফওয়ান স্বপনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রাম থেকে নিখোঁজ শিশু সাফওয়ান স্বপন (৫) এর লাশ পুলিশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। ওইদিন ভোরে গ্রামের রাস্তার পাশের ঢালু জমি থেকে শিশু সাফওয়ান স্বপনের লাশ উদ্ধার করা হয়। শিশু সাফওয়ান স্বপন গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান সিকদারের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সন্দেহভাজন ২ ব্যাক্তিকে আটক করেছে।
শিশুর পিতা ও স্বজনরা জানান, সম্প্রতি রাজধানী ঢাকার বাসা থেকে দাদার বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুর ২টার দিকে দাদাবাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান স্বপন। এরপর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির দাদা ডাঃ বারেক সিকদার।
বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর এলাকার কয়েকজন মুসল্লী রাস্তার পশের ঢালু জমির ভেতরে শিশু সাফওয়ানের পা বাঁধা লাশ দেখতে পেয়ে গৌরনদী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, পুলিশের ফরেনসিক টিম আলামত সংগ্রহের পর শিশুটির লাশ উদ্ধার বরে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ রোমান চৌকিদার (২৮) নামের স্থানীয় এক সন্দেহভাজন যুবক ও মুজাহার চৌকিদার (৫৮) নামের ইউপি সদস্যকে আটক করেছে। তাদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে এলাকা ঘুরে দেখা গেছে, শোকে স্তব্দ পুরো গ্রাম। শিশুটির লাশ পাওয়ার খবর পেয়ে তাদের বাড়িতে মানুষের ঢল নেমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com