1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

রামেক হাসপাতালে এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক সপ্তাহে সবচেয়ে কম চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া একমাত্র রোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের বাড়ি রাজশাহীতে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে দুজন, আইসিইউতে একজন এবং ১ নম্বর ওয়ার্ডে একজনসহ মোট চারজন মারা গেছেন। এদের মধ্যে একজন মারা গেছেন করোনায়। অন্য তিনজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ২৮৯ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৩ জন।

শুক্রবার (১১ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ০৭ শতাংশ।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন এবং ১১ জুন ১৫ জন মারা গেছেন রামেক হাসপাতালের করোনা ইউনিটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com