1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন ১২ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া দুই জন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, কুষ্টিয়া ও পাবনা জেলার এক জন করে রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন। বর্তমানে করোনা ইউনিটে থাকা ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।

এর আগের দিন শনিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষা কর হয়। এতে ১৫১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার আবারও বেড়ে ৩৮ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com