1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

রামগড়ে ফসলি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির মাটি কেটে এবং বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোঃ সামছুল হক (৪৫) নামে একজনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে“ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযুক্ত সামছুল হকের পিতার নাম জয়নাল আবদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

জানা যায়, সামছুল হক বলিটিলা এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে ওই এলাকার পরিবেশ, কৃষিজমি ও প্রতিবেশে বিরূপ প্রভাব পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাবাসীকে জমির যথাযথ ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com