1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

রাজস্থলীর সীমান্ত সড়কে ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  :  রাঙামাটির রাজস্থলী উপজেলায় ট্রাক দূর্ঘটনায় ৭ জন শ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকরা হলেন,বিপ্লবদাশ(৩৫), আতাউর রহমান (৫০), আরাফাত (২৪) বেলাল হোসেন (১৮), আরিফ (২৪) মোহাম্মদ বাবু(১৯) এবং ইমরান (২৮)

রবিবার (১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মিতিংগাছড়ি আগারপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার।

ওসি এবং স্থানীয়রা জানান রাজস্থলী- ফারুয়া সীমান্ত সড়কে কাজ শেষ করে শ্রমিক সহ একটি ট্রাক দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে রাজস্থলীতে আসছিলেন।পথে মিতিঙ্গা ছড়ি পাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা সব শ্রমিক আহত হয়।পরে স্থানীয়রা আহত ৭ শ্রমিককে তাৎক্ষণিক উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সৌরিন্দ্য জানান, আহত ৭ জন শ্রমিকের মধ্যে ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হলেও ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com