1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগ মুহূর্তে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

বিভাগের আট জেলায় বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে সকাল থেকে কোনো পরিবহন রাজশাহী ছেড়ে যায়নি। কোনো গাড়ি ঢুকতেও দেখা যায়নি।

এর আগে গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। একই সাথে আগামী শনিবার রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। পথে ভোগান্তি এড়াতে বুধবার রাতেই অনেকে সমাবেশস্থল মাদরাসা মাঠে চলে এসেছেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার রাজশাহীতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যক্তিগত সহকারী ও গণসমাবেশের মঞ্চ উপ-কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, গণসমাবেশে ব্যাপক লোকসমাগম ঠেকাতে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com