1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : অভিনব কৌশলে ১০ লক্ষ টাকা ছিনতাই হয়েছে রাজশাহীতে। সেটা আবার দিনে দুপুরে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক বলেন, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।

ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com