1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৭ বার দেখা হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী : রাজশাহীর মহানগর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ আদর্শ গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে কে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বড়গাছি দুর্গাপুর এলাকায় একটি বাসার গোয়াল ঘর থেকে একটি বিদেশী অস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশ গ্রহণ করে। অভিযানের সময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম ১. শরিফ, পিতা: বাবু (অস্ত্র ও গুলির মালিক) ও ২. মিজান, পিতা: মন্টু (সহযোগী), উপয় সাং: আদর্শ গ্রাম আলিগঞ্জ মোল্লাপাড়া, থানা: রাজপাড়া, জেলা: রাজশাহী। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান। এছাড়াও তারা ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার সাথে সরাসরি জড়িত। এমন কি ৫ আগষ্টের পরেও পুকুর দখলকে কেন্দ্র করে লিলিহল মোড়ের এক পরিবারের ৫ জনকে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। সেই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসীর নিকট জানা যায়, বিগত সময়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের হুকুমে তারা বিভিন্ন অপকর্ম করত। এদের আরও কিছু সহযোগী রয়েছে যারা মামলার কারণে লুকিয়ে রয়েছে।

আটক দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষ করে থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com