1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

রাজপথ থেকে বেড়ে উঠা আওয়ামী লীগকে আন্দোলন, সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই: ইঞ্জি. মো. আবদুস সবুর।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানান সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও প্রতিকূল বাধা পেরিয়ে আওয়ামী লীগের শিকড় এখন অনেক গভীরে। সংগ্রামী ও সাহসীরাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে। রাজপথ থেকে বেড়ে উঠা আওয়ামী লীগকে আন্দোলন, সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই।

মঙ্গল  (৩ অক্টোবর) কুমিল্লার তিতাস উপজেলার ৩ নং বলরামপুর ইউনিয়নে (গাজিপুর, বাতাকান্দি, বলরামপুর, কালাই গোবিন্দপুর) আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরন, পথসভা ও গণসংযোগের কালে তিনি এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, উপমহাদেশের প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথের আন্দোলনে দীর্ঘ অভিজ্ঞতা আছে। রাজপথ থেকেই তো এই দলের জন্ম৷ আন্দোলন করতে করতে বয়স বেড়েছে দলের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগের শক্তি। বিদেশি প্রভূদের নয় জনগণের উপর ভর করে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে জনগণ উন্মুখ হয়ে আছে।

গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তফাজ্জল হোসেন ভূইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন শওকত, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার,তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক রোবেল হোসেনসহ কুমিলা উত্তর, তিতাস উপজেলা ও বলরামপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com