1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

রাজধানীর যেসব এলাকায় ডায়রিয়া রোগী বেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঋতু পরিবর্তনজনিত কারণে গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ডায়রিয়া। ঢাকায় যা বেশ ভয়াবহ রূপ ধারণ করেছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতাল কর্তৃপক্ষকে।

আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার মানুষ বেশি ভর্তি হচ্ছে। এ ছাড়া সায়েদাবাদ, শনিরআখড়া, কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা, উত্তরখান, উত্তরা ও রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এলাকা থেকেও রোগী আসছে।

হাসপাতালটিতে গত ১৬ মার্চ থেকে ২ এপ্রিল বিকেল পর্যন্ত ২১ হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছে।

আইসিডিডিআর,বির হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ভর্তি রোগীদের মধ্যে ১৮ বছরের রোগী বেশি। তাদের মধ্যে তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করার ফলে ডায়রিয়ার তীব্রতা বেড়েছে।

চিকিৎসকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যেখান-সেখান থেকে পানি খাওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com