1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জাকিয়া আক্তার নাজনিন (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ জুন) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল হিজলা উপজেলার মৃত জাহাঙ্গীর হোসেনের একমাত্র মেয়ে সে। সে ডেমরা স্টাফ কোয়ার্টার নান্টু মিয়া রোডের একটি টিনসেড বাড়িতে নানির সঙ্গে থাকতো। ডেমরা বামুইল আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণিতে লেখাপড়া করতো জাকিয়া।

নিহত জাকিয়ার মা নাসরিন আক্তার জানান, ডেমরায় নানির বাসায় থেকে পড়ালেখা করতো সে। আর আমি নরসিংদীর মনোহরদিতে থাকি। গত তিনদিন আগে তাকে নিয়ে যেতে ডেমরায় আসি। মঙ্গলবার জাকিয়াকে আমার সঙ্গে নরসিংদীতে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সে এখন গ্রামে যাবেনা বলে জানায়। এ নিয়ে আমি তাকে সামান্য বকাঝকা করি। এর কিছুক্ষণ পর সে বাথরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। পরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com