1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রাজধানীতে ফিরেছেন ৭৯ লাখের বেশি সিম ব্যবহারকারী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন ৭৯ লাখ ৫১ হাজার ৭৩ সিম ব্যবহারকারী, যদিও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত নয় দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৯৬৬ সিম ব্যবহারকারী।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে পৌনে ৫টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গিয়েছেন। ঈদের দিন ২২ এপ্রিল গিয়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন। ২৫ এপ্রিল ঢাকা ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫। ২৬ এপ্রিল ঢাকা ছেড়েছেন আট লাখ ৩৪ হাজার ৮৮২ জন এবং গতকাল (২৬ এপ্রিল) রাজধানী ছেড়েছেন ছয় লাখ ৮১ হাজার ৭১৪ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন প্রায় ৮০ লাখ সিম ব্যবহারকারী। এর মধ্যে ঈদের ছুটির শেষ দিন ২২ এপ্রিল রাজধানীতে ফিরেছেন ৩ লাখ ৯৯ হাজার ১৮১ জন। ২৩ এপ্রিল ফিরেছন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন, ২৪ এপ্রিল ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন, ২৫ এপ্রিল ফিরেছেন ১১ লাখ ৮১ হাজার ৮৯৬ জন, বৃহস্পতিবার ২৬ এপ্রিল ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৯২ হাজার ২০১ জন এবং সবশেষ ২৭ এপ্রিল ফিরেছেন ১৩ লাখ ১৫ হাজার ৫২৪ জন।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com