1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক সেন্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানে আলোকসজ্জা—মানবিকতায় উজ্জ্বল এক দৃষ্টান্ত মর্যাদা ও উৎসবের আবহে দাউদকান্দিতে স্বাধীনতা দিবস উদযাপন, গণতান্ত্রিক চেতনা জোরদারের আহ্বান ফুলতলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা প্রশাসন ফুলতলা”র উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের কুখ্যাত মাদক সম্রাট সজল দাশ সহ ৬জনকে আটক করেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে শহরের কাঠালতলী ধোপা পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চার শত পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক বাকি ৫ জন হলেন, শহরের কাঠালতলী এলাকার রুপন দাশের ছেলে হৃদয় দাশ, রাখাল দাশের ছেলে সুমন দাশ, দিলীপ দাশ এর ছেলে কাজল দাশ, সদর হাসপাতাল এলাকার হেকমত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ও সুখিনীলগঞ্জ এলাকার জয়সেন বড়ুয়ার ছেলে বিন্দাবন বড়ুয়া।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন বিকেলে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি থানা এলাকা মাদক নির্মুলের লক্ষে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি জানান, আটক মাদক সম্রাট সুজন দাশের বিরুদ্ধে ২৫টি, সুমন দাশের বিরুদ্ধে ১টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি ও বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

আরো বড় পরিসরে অভিযান চালিয়ে মাদকের সর্বোচ্চ গড ফাদার ও এর সাথে জড়িত সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে জানিয়ে এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com