1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ফুলতলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা প্রশাসন ফুলতলা”র উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ। ফুলতলা উপজেলা প্রতিনিধি।২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার, খুলনা।
খুলনা জেলার ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পূর্ণ মর্যাদায় উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে সূর্য উদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয় এবং স্মৃতি স্তম্ভে পূষ্পস্তাব অর্পণ করা হয়। পূষ্পস্তাব অর্পণ করেন খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলী আসগর লবী মহোদয়, উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাবা সূচি রানী সাহা, সহকারী কমিশনার ভূমি জনাব তৌহিদ রেজা, মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা,ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তফা কামাল সাহেব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়া উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম প্রেসক্লাব সহ স্থানীয় সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সকল কর্মকর্তাবৃন্দ ফুলতলা ঐতিহাসিক ডাবুর মাঠে আয়োজিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপস্থিত সকল প্রতিষ্ঠানের কুচকাওয়াজে সালাম গ্ৰহন করেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের সৌজন্যে আয়োজিত স্বাধীনতা ডিসপ্লে উপভোগ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সাংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে উপজেলায় অবস্থিত সকল মসজিদে দোয়া অনুষ্ঠান এবং হাসপাতাল সহ সকল সরকারী প্রতিষ্ঠানে ভালো মানের খাবারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com