1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। তারা মাতম করে শোক প্রকাশ করছেন। রাইসির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে মঙ্গলবার (২১ মে) সকালে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ নিহত অন্যদের প্রথম জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই নির্ধারিত স্থানে মানুষ জড়ো হতে থাকেন। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো পোশাক। অনেকের হাতে ছিল রাইসির ছবি ও ইরানের পতাকা।

আল জাজিরা জানায়, তাবরিজের জানাজা শেষে আরও কয়েকটি স্থানে জানাজার আয়োজনের কথা রয়েছে। পরে রাইসি, আব্দুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে। সেখানে আরও একটি জানাজা হবে। রাইসির দাফনসংক্রান্ত সব কার্যক্রমই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পাদন করা হচ্ছে।

এদিকে মাশহাদ শহরে রাইসির দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে সেখানে তাদের প্রেসিডেন্টকে ‘গৌরবময় দাফন’ উপহার দেওয়া হবে।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ সব আরোহী নিহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com