1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

রসুল সা এর মিরাজের উপহার।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : রসুল সা এর মিরাজের উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের একাদশ বর্ষে অথবা দ্বাদশ বর্ষে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ঘটনাটিকে কুরআনের ভাষায় ইসরা ও হাদীসের ভাষায় মেরাজ বলা হয়। ইসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ। মেরাজ শব্দের অর্থ উর্ধগমনের সিঁড়ি। কুরআনের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত দ্বারা ইসরা প্রমাণিত।আর প্রায় চল্লিশ জন ছাহাবীদের বর্নিত হাদীস দ্বারা মেরাজ প্রমাণিত। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ। তিনি মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করে বিশ্ব মানবতার জন্য যে উপহার এনেছেন, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
১, পাঁচ ওয়াক্ত সালাত। যা ফজিলতের দিক দিয়ে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সমান।
২, সূরা বাকারার শেষ দুটি আয়াত যা মেরাজেই নাযিল হয়।
৩, শিরক মুক্ত ইবাদত করলে জান্নাতের প্রতিশ্রুতি।
৪, পিতা মাতার হক আদায় করা।
৫, অপরাধ হলে তওবা ইস্তেগফার করে নেক আমলে ফিরে আসা।
৬, আত্নীয় স্বজন,ইয়াতীম মিসকিন ও মুসাফিরের হক আদায় করা।
৭, অপচয় ও অপব্যয় পরিহার করা।
৮, পাওনাদারের পাওনা পরিশোধ করা।
৯,সম্পদ উপার্জন ও ব্যায়ের মধ্যে সমতা রক্ষা করা।
১০, অভাবের ভয়ে সন্তান কে হত্যা না করা।
১১, যিনা ব্যভিচারের ধারে কাছেও না যাওয়া।
১২, কাউকে অন্যায়ভাবে হত্যা না করা।
১৩, ওজনে কম না দেয়া।
১৪, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের পিছনে লেগে না থাকা।
১৫, সর্বদা অহংকার পরিহার করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জাতির সামনে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।
আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।

লেখক : হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী। খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com