1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

রমজানে ত্বকের যত্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একে তো গ্রীষ্মকাল, সেই সঙ্গে শুরু হয়েছে রমজান মাস। যারা রোজা রাখছেন, দীর্ঘ ১৫ ঘণ্টার বেশি সময় ধরে কোনো ধরনের খাবার-দাবার গ্রহণ না করার কারণে শরীরে পানিস্বল্পতা দেখা দেয়। সঙ্গে প্রচণ্ড গরমে ত্বক হয়ে পড়ে মলিন।

এ কারণে আপনার ত্বক সুস্থ রাখার জন্য প্রয়োজন একটুখানি বাড়তি যত্ন। তবে এমন নয় যে, এই বাড়তি যত্ন নিতে আপনার বিশেষ কোনো পার্লারে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়েই আপনি সহজে ত্বকের যত্ন নিতে পারেন।

সকালে ঘুম থেকে উঠেই যদি মুখে কিছুটা বরফ ঘষে নেন, তাহলে চোখের ফুলে থাকা ভাব অনেকটাই কমে আসবে। চাইলে বাসা থেকে বের হবার আগেও মুখে বরফ ঘষে নিতে পারেন। বরফ আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কোষগুলোকে আরও সজীব করে তোলে। তার সঙ্গে মুখের তৈলাক্ত ভাব দূর করে থাকে। ফলে ত্বক আর মলিন দেখায় না।

এ ছাড়া যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওজু করেন তাদের মুখে পানির ঝাপটা পড়ে, এতে ত্বক সতেজ থাকে। তাই চেষ্টা করুন মুখে, ওজু ছাড়াও বেশি করে পানির ঝাপটা দিতে। এতে করে ত্বকের কোষগুলো মলিন হবে না।

পাশাপাশি রাতের বেলা মুখে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করতে পারেন। কেন না সারাদিনের পরিশ্রমের পর হাইড্রেটিং মাস্ক ত্বকের পানিশূন্যতা দূর করবে। মাস্ক হিসেবে শুধু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অথবা সমপরিমাণ টক দই, মধু ও হলুদগুঁড়া ব্যবহার করতে পারেন।

রমজান মাসে ত্বকের যত্ন নেবার পাশাপাশি খাবারের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। যথাসম্ভব ভাজাপোড়া এড়িয়ে চলুন। প্রচুর পানিযুক্ত ফল যেমন- তরমুজ, আনারস, কমলা, ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। ইফতারের পরে প্রতি ঘণ্টায় পানি পান করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com