1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

রমজানের রোজা ফরজ হওয়ার শর্ত সমূহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি। দ্বিতীয় হিজরিতে রোজা মুসলমানদের ওপর ফরজ হয়েছে। রোজা ফরজ হওয়ার শর্ত যাদের মাঝে বিদ্যমান থাকবে, তাদেরকে রোজা রাখতে হবে। কারণ তাদের জন্য রোজা রাখা ফরজ বা আবশ্যক কর্তব্য।

আল্লাহ তা’আলা কুরআনে বলেন, ‘তোমাদের মধ্যে যারা এই (রমজান) মাস পাবে, তারা যেন এ মাসে রোজা পালন করে। (সুরা বাকারা : আয়াত ১৮৫)। রোজা ফরজ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে।

রোজা ফরজ হওয়ার শর্তগুলো-

১. মুসলিম হওয়া। অমুসলিমের ওপর রোজার বিধান নেই।

২. প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ওপর রোজা ফরজ নয়।

৩. জ্ঞান সম্পন্ন হওয়া। অর্থাৎ মস্তিষ্ক বিকৃত (পাগল) কারো ওপর রোজা ফরজ নয়।

৪. হায়েয তথা ঋতুকাল এবং নেফাস তথা সন্তান জন্মদান পরবর্তী সময়ে পবিত্র থাকা। মহিলাদের হায়েজ ও নেফাসের সময়ে রোজা রাখা যাবে না। হায়েজ-নেফাসের কারণে যে কয়টা রোজা ভঙ্গ হবে, তা পরবর্তীতে কাজা করে নিতে হবে।

৫. রোজা পালন সামর্থবান হওয়া।

৬. মুসাফির না হওয়া। কারণ মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। পরবর্তীতে কাজা করে নিতে হবে।

যারা রোজা পালনের শর্তগুলোর আওতায় থাকবে; তাদের জন্য রোজা পালন করা আবশ্যক বলে জানান আলেমরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com