1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

রওশনের অক্সিজেন সমস্যা, বাসায় ফিরেতে সময় লাগবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ। অক্সিজেন ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের সমস্যাসহ নানান জটিলতার এখনো পুরোপুরি সমাধান হয়নি। তাই আরো কিছুদিন হাসপাতালে থেকেই তাকে চিকিৎসা নিতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রওশন এরশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আম্মার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে এখনও অক্সিজেন ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের সমস্যা রয়ে গেছে। এখন কিছুটা কথাবার্তা বলতে পারেন। অল্প-অল্প করে স্বাভাবিক খাবার খাওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তেই বলা যাচ্ছে না কবে তিনি বাসায় ফিরতে পারবেন।

বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে রওশন এরশাদকে নিয়মিত বিরতিতে থেরাপি ও ব্যায়াম করানো হচ্ছে বলেও জানান বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান।

গত ১৪ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে বাসায় ফেরেন তিনি।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদের গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com