1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, জনদুর্ভোগ চরমে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিন বন্ধ থাকবে সব যাত্রীবাহি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।

নিরাপদ সড়ক সহ বিভিন্ন ইস্যু সামনে এনে ৪ ও ৫ নভেম্বর বরিশালে বাস বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের দুটি সংগঠন। তাদের সাথে সুর মিলিয়ে শ্রমিক হয়রানী বন্ধ সহ বিভিন্ন দাবিতে ৪ ও ৫ নভেম্বর থ্রি হুইলার চলাচল বন্ধ করে থ্রি হুইলার মালিক শ্রমিক সংগঠন।

আজ সকাল থেকে বরিশালে স্থানীয় ও দুরপাল্লা রুটের বাস, লঞ্চ, থ্রি হুইলার, খেয়া নৌকা এবং স্পীডবোট চলাচলও বন্ধ রয়েছে। এতে বরিশাল কার্যত যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সারা দেশে থেকে। বাস টার্মিনাল, নদী বন্দর এবং খেয়াঘাটে যাত্রীদের অবননীয় দুর্ভোগ দেখা গেছে। গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে যোগাযোগ ব্যবস্থা বন্ধের পরও আজ একের পর এক মিছিল আসছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশস্থলে। সব বাধা উপেক্ষা করে গণসমাবেশস্থলে জনস্রোত নামবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি’র বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com