1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

যে কারণে বিরতিতে ঐশী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পড়াশোনার কারণে জান্নাতুল ফেরদৌস ঐশী আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন।

ঐশী বলেন, এখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। এই সেমিস্টারের মাঝখানে হঠাৎ করে ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে। ৬ মার্চ থেকে ক্লাস করছি। এর মাঝে কাজ রাখলে সব মিলিয়ে সামাল দিতে পারবো কিনা সন্দেহ আছে! এ কারণে কাজের মধ্যে নেই আপাতত ক’দিন।

আশা করছি ঈদের পর থেকে কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমার প্রস্তাব এসেছে কিনা জানতে চাইলে ঐশী বলেন, প্রস্তাব তো আসেই। তবে যে কয়টা প্রস্তাব এসেছে মনে হয় না যে আমি যুক্ত হতে পারবো। কারণ এমন কোনো প্রজেক্ট পাইনি যেটার জন্য পড়াশোনাসহ হাজারটা প্যারা খেয়ে হলেও করবো।

এদিকে, ঐশী অভিনীত ‘আদম’ ও ‘নূর’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমা দু’টি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ অভিনেত্রী বলেন, আমি সৌভাগ্যবান যে শুরুতেই খুব ভালো ভালো সিনেমা পেয়েছি। ‘আদম’ ও ‘নূর’ দু’টি ছবির গল্প ও আমার চরিত্র অত্যন্ত চমৎকার। আশা করছি ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’-এ যেভাবে দর্শক আমার অভিনয় পছন্দ করেছেন, এই সিনেমা দু’টিও ভালো লাগবে। কারণ, শুটিংয়ের সময় সর্বোচ্চ এফোর্ট দিয়েছি।

‘আদম’ ও ‘নূর’ কবে নাগাদ আসতে পারে প্রশ্ন রাখলে ঐশী বলেন, এটা এখনো আমি নিজেই জানি না কবে মুক্তি পেতে পারে। তবে অবশ্যই ঈদের পর হয়তো। কারণ এই ঈদে তো ইতিমধ্যে একাধিক সিনেমার মুক্তি চূড়ান্ত হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com