1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

যে কারণে বিবাদে জড়িয়েছিলেন আনুশকা-দীপিকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বলিউড ফিল্ম দুনিয়ায় অর্থ-যশ-খ্যাতি পেতে গিয়ে লড়াইয়ে জড়ান তারকারা। তেমননি ঝামেলায় জড়িয়েছিলেন রণবীর সিংয়ের স্ত্রী বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীরের প্রাক্তন প্রেমিকা আনুশকা শর্মা। বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের মুখ হওয়া নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা যায়। তবে তা নিয়ে দীপিকা মুখে কুলুপ আঁটলেও জনসমক্ষে সরব হয়েছিলেন বিরাট-পত্নী।

শোনা গিয়েছিল যে, আনুশকা নাকি একটি বহুজাতিক সংস্থার মুখ হতে নিজের পারিশ্রমিক দীপিকার থেকে কমিয়ে দেন। আর তার ফলে এই সংস্থা দীপিকার বদলে আনুশকাকেই মুখ হিসেবে মেনে নেয়। যদিও আগে দীপিকাকেই এই বহুজাতিক সংস্থার মুখ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। আনুশকার বিরুদ্ধে পারিশ্রমিক কমিয়ে দীপিকার প্রাপ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনেছিলেন দীপিকা ঘনিষ্ঠরা। অভিযোগ ওঠার পর সরব হন আনুশকা। পাল্টা দীপিকা এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তাকে অপমান করার অভিযোগ আনেন আনুশকা। তিনি বলেন, ‘‘আমার কাছে পর্যাপ্ত ব্র্যান্ড আছে। তারা প্রত্যেকেই নিজেদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। কোনও কোনও সংস্থা তৃতীয়বারের জন্য আমাকে সংস্থার মুখ হিসেবে বেছে নিয়েছে। আমার মনে হয় না অন্য কোনও নায়িকার সঙ্গে এমন হয়েছে। আমি সঠিক পথে চলছি বলেই হয়তো এ রকম হয়েছে। আমাকে লক্ষ্য করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা হোক। আমি কারও দিকে আবর্জনা ছুড়ি না।’’তাকে উপহাস করে কেউ তার ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না বলেও তিনি মন্তব্য করেছিলেন।

জনসমক্ষে এলেও দীপিকা-আনুশকা বিতর্ক নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হয়নি। মনে করা হয় এর সম্ভাব্য কারণ এই বিষয়ে দীপিকার নীরব থাকা। বর্তমানে কিন্তু দুই তারকার মধ্যেই পারস্পরিক দূরত্ব অনেক কমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com