1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

যেসব দেশে রোজা শুরু কাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশে স্থানীয় সময় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এতে করে সেসব দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। বৃহস্পতিবার রোজা-এমন কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলো-

ইরাক : ইরাকের ফিকাহ বোর্ড ঘোষণা করেছে, বুধবার শাবানের ৩০তম দিন এবং বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।

ফিলিস্তিন : আলকুদসের (জেরুসালেম) গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার।

সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। রোজা শুরু বৃহস্পতিবার।

কুয়েত : বৃহস্পতিবার প্রথম রোজা বলে ঘোষণা করেছে কুয়েত।

বাহরাইন : বাহরাইনে বুধবার শাবান শেষ হবে। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

মিসর : মিসরের দারুল ইফতা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান শুরু হচ্ছে।

সিরিয়া : সিরিয়ার ফিকাহ বোর্ডের সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজার প্রথম দিন।

ইয়ামেন : ইয়ামেনের আওক্বাফ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সেদেশের আকাশে নতুন চাঁদ ওঠেনি। সেজন্য রোজার শুরু বৃহস্পতিবার।

এছাড়াও কাতার, সৌদি আরব, সুদান, লেবানন, তিউনিসিয়া, লিবিয়া, ওমানেও পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com