1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ

যেভাবে ভারতে পালিয়েছেন বিপ্লব কুমার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেড় লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে লালমনিরহাটসহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ সংক্রান্ত বিরোধের জেরে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার ওসমান গণির ছেলে চোরাকারবারি শুভ স্থানীয়দের হাতে ধরা পড়েন। সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ, দহগ্রামের আকছেদুল, মমিন, লম্বা শাহীন, ফারুক, রাজিব, শামীম ও মকছেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও বিষয়টি তদন্ত করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com