1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

‘যেকোনো সময় ভিলেন রাজিবের মত লাথি খেতে পারেন’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা।

তবে এবার তিনি সিনেমাপাড়ার এক শ্রেণীর লোকের ওপর ক্ষোভ ঝেড়েছেন; যারা নানা বাহানায় একে-অন্যের সমালোচনা করেন, দোষারোপ করেন।

পাঠকের জন্য সিদ্দিকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘‘সিনেমা শব্দটি শোনার সাথে সাথে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠার পর গোসল করে নতুন কাপড়-চোপড় পরে চলে যেতাম সিনেমা হলে শুভমুক্তি সিনেমা দেখতে। সারাদিনে ৩ হলে তিনটা সিনেমা দেখতাম। কি যে আনন্দ ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা যারা আমার মত এই কাজটি করতেন তারা আমার অনুভূতিটা বুঝতে পারবেন।

তখনকার সময় সিনেমা ছিল স্বপ্ন, মনের আনন্দ, আর এখনকার সিনেমা মানে সমালোচনা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা। আমার মনে হয় আমার মত সবাই খেয়াল করবেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা কাকে বলে? নেই কোন সম্মান, শ্রদ্ধাবোধ। ক্যামেরা সামনে পেলেই শুধু আছে সমালোচনা, বদনাম আর অভিযোগ।

সিনেমাপাড়ায় এক ধরনের লোক আছে যারা প্রফেশনালি শুধু এই কাজগুলো করে। এদেরকে সিনেমাপাড়া থেকে বের করে দেয়া উচিত। তাহলে সত্যিকারে সিনেমার জয় হবে। আমি ব্যক্তিগতভাবে একটা সিনেমা করেছি, ‘এইতো ভালোবাসা’। ৫১টা অফার ফেরত দিয়েছি।

শুধুমাত্র এই কাদা ছোড়াছুড়ি ভয়। যারা যারা প্রোফেশনালি কাদা ছোড়াছুড়ি করেন, আপনারা দয়া করে এই কাজটি ছেড়ে অন্য কোনো কাজ করেন। সিনেমাপ্রেমীদেরকে তাদের কাজটা করতে দেন, তা না হলে যেকোন সময় ভিলেন রাজিবের মত লাথি খেতে পারেন। বাংলা সিনেমার জয় হোক।’’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com