1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের আলোচনা অগ্রসর হচ্ছে: আল জাজিরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ‘যুদ্ধবিরতি চুক্তি’ এবং ‘বন্দী বিনিময় চুক্তি’তে পৌঁছানোর জন্য কাতারের মধ্যস্থতায় আলোচনা ‘দ্রুত এগিয়ে যাচ্ছে’।

গাজায় আটক কয়েকজন বন্দীর মুক্তির জন্য ইসরায়েল ‘বড় মূল্য’ দিতে ইচ্ছুক বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানানোর একদিন পর কাতারভিত্তিক গণমাধ্যম এই প্রতিবেদন প্রকাশ করেছে। তবে সেই মূল্য কত হবে তা স্পষ্ট নয়।

কিছু প্রতিবেদনে অনুমান করা হয়েছে, এর মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলে আটক কিছু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় জ্বালানি সরবরাহের অনুমতি অন্তর্ভুক্ত থাকতে পারে।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর থেকে তাদের নারকীয় হামলায় দিন দিন বাড়ছে লাশের সারি, আহতদের আর্তনাদ। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য বলেছে, উপত্যকাটিতে ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ৭ হাজার ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ জন এবং বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

শুক্রবারও গাজার দক্ষিণে খান ইউনিসসহ বিভিন্ন এলাকা তছনছ হয়েছে ইসরায়েলের বোমার আঘাতে। উপত্যকাটির প্রান্তে প্রান্তে এখন স্বজন হারানোর মাতম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com