1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত : এরদোয়ান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকারপ্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।

তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বুধবার এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। এসময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন। এরদোয়ান বলেন, যদি একুশ শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে এই সংস্থার ভালো দিক কি?

তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে।

উল্লেখ্য, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোয়ান। সূত্র : আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com