1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে বিরোধী লেবার দলের জয়জয়কার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২রা মে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন। এতে ১০৭ টি কাউন্সিলে ২৭,০০ কাউন্সিলর ও ১১ জন সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

নির্বাচনে মোট ৬টি দল অংশগ্রহণ করলেও বৃহৎ দুটি রাজনৈতিক দল- ক্ষমতাসীন কনজারভেটিভ ও লেবার পার্টিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই স্থানীয় সরকার নির্বাচনে গত চার দশকের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। এমনকি তৃতীয় অবস্থানে থেকে রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয়েছে কনজারভেটিভের। ইংল্যান্ডের সরাসরি নির্বাচিত ১১টি মেয়র আসনের মধ্যে ১০টি আসন হারিয়েছে কনজারভেটিভ। ১০টি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করেছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

তৃতীয় অবস্থানে থাকা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে হার মেনেছে কনজারভেটিভ, সুনাকের দলকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে লিবডেম । এখবর পাওয়া পর্যন্ত ১১৪০টি কাউন্সিলর পদে জয় পেয়েছে লেবার । লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে ৫২১টি, কনজারভেটিভ পেয়েছে ৫১৩টি , ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে ২২৮টি , গ্রীন পার্টি ১২১টি, রেসিডেন্স অ্যাসোসিয়েশন পেয়েছে ৪৮টি।

১১টি মেয়র পদের মধ্যে, লেবার যে ১০টি এলাকায় জিতেছে – গ্রেটার লন্ডন,পূর্ব মিডল্যান্ডস, গ্রেটার ম্যানচেস্টার, লিভারপুল সিটি অঞ্চল, উত্তর পূর্ব, সালফোর্ড, সাউথ ইয়র্কশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, ওয়েস্ট ইয়র্কশায়ার এবং ইয়র্ক এবং উত্তর ইয়র্কশায়ার।

স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ব্ল্যাকপুল সাউথ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও জয় পেয়েছেন লেবার পার্টির প্রার্থী ক্রিস ওয়েব। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭ হাজার ভোট বেশি পেয়েছেন তিনি । তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৮২৫টি।

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডেভিড জোনস পেয়েছেন মাত্র ৩ হাজার ২১৮ ভোট ।

এছাড়া লন্ডন অ্যাসেম্বলির ২৫ জন সদস্য এবং ইংল্যান্ড ও ওয়েলসে ৩৭ জন পুলিশ ও অপরাধ কমিশনার নির্বাচন করার জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে ।

নির্বাচনী ফলাফলে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রতিক্রিয়ায় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় জয় হলেও আগামী জাতীয় নির্বাচনে এই প্রেক্ষাপট থাকবে না। বরং কনজারভেটিভকেই বেছে নিবে জনগণ । কনজারভেটিভ পার্টিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।

অন্যদিকে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার নির্বাচনী ফলাফলে উচ্ছ্বসিত। তিনি আগামী জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে । কিয়ার স্টারমার জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলই জনগণের আগাম বার্তা যে তারা পরিবর্তন চান।

উক্ত স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণ ফলাফল রোববার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com