1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

যার বাবা নেই, তার দুনিয়াতে কোনো মূল্য নেই : নায়ক মান্নার ছেলে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিলো, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই। কথাগুলো বলছেন প্রয়াত নায়ক মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস ।

তিনি লেখেন, যেদিন আমার বাবা মারা গেল সেদিন আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো? কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসাথে দেখি।

এখন আমার মনে হয়, আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন রিলেশনশিপ থাকতো বাবার সাথে, কি করতাম আমরা একসাথে!

বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো। যাইহোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সাথে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা-মাকে না হারায়। সময় থাকতে সবাই বাবা-মাকে সময় দেন। আপনার-আমার সবার সময় সীমিত, সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন। (ফেসবুক থেকে সংগৃহীত)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com