1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

যাদের হাতে রক্ত, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাসের সুযোগ পেতে পারে না: আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মব কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও বলেন, ‘যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না।’

এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ (২৪) এবং জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com