1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে হামলাকারী লিটন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় দুই সহযোগীসহ লিটন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাযব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।

এ বিষয়ে র্যা বের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন।

এ পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তার র্যা্ব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করে র্যা ব-৩।

যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্যান্য ধারায় সর্বমোট নয়টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com