1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করল লাল সবুজ পরিবহন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যাত্রাপথে নামাজের জন্য বিরতি বাধ্যতামূলক করেছে । কোনো গাড়ি যদি নামাজের বিরতি না দেয় তাহলে রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। কোম্পানির পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১১ অক্টোবর রাত ১০টার দিকে নামাজের বিরতি বাধ্যতামূলক করার নোটিশ দেওয়া হয়।

মিজানুর রহমান আরও বলেন, সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য নির্দেশ দিয়েছি। কোনো গাড়ির বিরুদ্ধে যদি নামাজের বিরতি না দেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই যাত্রীরা যেন সময়মতো নামাজ আদায় করতে পারে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ নির্দেশনা অনুসরণ করছেন লাল সবুজ পরিবহনের কর্মচারীরা। রাজধানীর আরামবাগ, সায়দাবাদসহ বিভিন্ন কাউন্টারে এ পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘লাল সবুজ পরিবহন লিমিটেডের কর্মরত সব চালক, সুপারভাইজার ও হেলপারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পথিমধ্যে নামাজের জন্য যাত্রাবিরতি বাধ্যতামূলক এবং নিজেরাও নামাজে অংশগ্রহণ করবেন। যেখানেই নামাজের সময় হবে সেখানেই নামাজ আদায়ের জন্য বিরতি দেবেন।’

লাল সবুজ পরিবহনের কর্মকর্তা কামরুল হাসান আলভি জানান, আমরা কর্মীদের নিয়মিত নামাজ পড়ার জন্য উৎসাহিত করি। যাত্রীদের জন্য সেই সুবিধা রাখাতে নির্দেশনা জারি করেছি। কারণ যাত্রাপথে নামাজের বিরতি সবারই রাখা উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com