1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক: খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর প্রতি তার স্বাস্থ্যোন্নতির জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।

উপদেষ্টা পরিষদ খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার প্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য—

এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা নির্বিঘ্ন করতে বিশেষ সুরক্ষা ও চিকিৎসা সুবিধা বাড়ানো,

প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি ও প্রাথমিক প্রটোকল চূড়ান্ত করা,

নিরাপত্তা ও যাতায়াতে অতিরিক্ত রাষ্ট্রীয় সহায়তা প্রদান,

এবং তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব সিদ্ধান্তের বিস্তারিত জানান। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং বিএনপি নেতৃত্বকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বৈঠকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com