1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

মৌসুমী-আলী রাজের শপথ, নিপুণকে বরণ করে নিলেন ডিপজল-রুবেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

জানা গেছে, আজ সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। সেই মিটিংয়ের নেতৃত্ব দেন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ। এ বৈঠকে অংশ নেয়ার জন্য মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ সহসভাপতি ডিপজল ও রুবেল। তারা জানান, আলাদত যেহেতু ক’দিন আগে রায় দিয়েছে, তাই তারা নিপুণকে অফিশিয়ালি বরণ করেছেন।

শিল্পী সমিতির মিটিংয়ে দুই প্যানেল থেকে নির্বাচিত প্রত্যেক সদস্যই নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়েছিলেন। উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান ও শাহনূরসহ অনেকেই।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক বলেন, রাতে আমাদের সাধারণ সভার মিটিং ছিল। সেই মিটিংয়ের আগে মৌসুমী আপু ও আলী রাজ ভাই কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এই শপথবাক্য পাঠ করিয়েছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার পাশে ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার । এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রায় সবাই।

এ নিয়ে শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন গণমাধ্যমকে বলেন, মৌসুমী আপা আজ শপথ নিয়েছেন। পাশাপাশি ডিপজল ভাই, রুবেল ভাইসহ নির্বাচিত প্রত্যেকেই শিল্পী সমিতিতে এসেছিলেন। তারা নিপুণকে বরন করে নিয়েছেন। আমাদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com