1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

মৌলভীবাজারে বর্জ্য অপসারন এর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ডেমোক্রেসি ইন্টারন্যশানালের ৪ জন ফেলো মোহাম্মদ জাকারিয়া, সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, এডভোকেট নিয়ামুল হক, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার জেলা, উম্মে সালমা হক, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবকলীগ, ওয়াজিউল মেহেদী, আহবায়ক, জাতীয়ছাত্র সমাজ, মৌলভীবাজার জেলা, এক মঞ্চে বসে সংবাদ সম্মেলন করলেন। জেলা শহরের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে ৮ অক্টোবর, মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে জেলার বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্মুক্ত স্থানের বর্জ্য অপসারন এর দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ নামক একটি প্রকল্পের আওতায় এই সংবাদ সম্মেলনে ডিআই ফেলোশিপ ২৩ম ব্যাচের চলমান বহুদলীয় উদ্যোগে জেলার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ফেলোদের গৃহিত উদ্যোগ সম্বন্ধে উপস্থিত সলকে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেয়র মোঃ ফজলুর রহমান যিনি পৌরসভা কার্যালয়ে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। উক্ত সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশার সদস্যগন উপস্থিত ছিলেন। মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশে পাশে অনেক বাসা ও মার্কেট থাকায় এই স্থানটি খুবই গুরুত্বপূর্ন। স্থানটিতে নিয়মিত বর্জ্য ফেলার কারনে এবং তা স্থায়ীভাবে সমাধান না হওয়ার ফলে স্থানীয় জনসাধারণ ও এই সড়ক ব্যবহারকারী মাঝে ক্ষোভ বিরাজ করছে। এর আগে ডিআইএর ২৩ তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে মৌলভীবাজার শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করা হয়। সেই সাথে (৩/সেপ্টেম্বর/২০২৩) ইং মৌলভীবাজার পৌরসভার মেয়র বরাবর সিকান্দার আলী সড়কের পাশে বর্জ্য অপসারন ও তা স্থায়ীভাবে সমাধানের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা শহরের সিকান্দার আলী সড়ক সহ শহরের বিভিন্নস্থানে সড়কের পাশের বর্জ্য নিরসনের স্থায়ী সমাধান ও জনসাধারনের মধ্যে যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য সচেতনতা বৃদ্ধির দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com