1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

মোহাম্মদ নাসিমের মতো কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল: হানিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় রাজনীতিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ রোববার প্রথম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নাসিমের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নাসিমের মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন মোহাম্মদ নাসিম।’

বর্ষীয়ান এই রাজনীতিকের জীবনী থেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তার (মোহাম্মদ) স্বাস্থ্য ঝুঁকি ছিল। জনগণকে তিনি এত ভালোবাসতেন যে, সেই জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে তিনি এলাকায় গিয়েছিলেন। অবশেষে তাকে বিদায় নিয়ে চলে যেতে হলো।’

তিনি বলেন, ‘নাসিম ভাইয়ের মতো নেতৃত্ব যুগে যুগে খুব কমই আসে। শুধু আওয়ামী লীগের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

এই রাজনীতিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

এর আগে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন হানিফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com