1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

মোশাররফ করিমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

‘হাই প্রেশার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেশার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি গণমাধ্যমকে বলেন, ‘হাই প্রেশার-২ নাটকে আমার পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাদির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন। ’

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com