1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

মেহেদির ঘূর্ণিবলে প্রথম আঘাত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। তাই আজ দিতে সিরিজ নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দুই পরিবর্তন নিয়ে শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে একাদশে নেই লিটন দাস। তার জায়গায় অভিষেক ঘটেছে অলরাউন্ডার শামিম পাটওয়ারির।

মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে দিয়ে পেস আক্রমণে আজ মাঠে নেমেছেন তাসকিন আহমেদ।

তবে বোলিংয়ে প্রথম সাফল্য এলো স্পিনারের হাত ধরে। আগের ম্যাচে এক ওভারে ১৮ রান দেওয়ার পর আর বোলিং পাননি মেহেদি হাসান। এবার দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দিলেন মাহমুদউল্লাহ।

অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবে দিলেন অফ স্পিনার। বোল্ড করে দিলেন তাদিওয়ানাশে মারুমানিকে।

অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে খেলার চেষ্টায় পারেননি মারুমানি। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। ৫ বলে ৩ রান করেন তিনি।

এর আগে অবশ্য ওয়েসলি মাধেভেরের হাতে প্রথম দুই বলে ছক্কা ও চার হজম করেন মিরাজ।

খেলার এই পর্যায়ে ৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১ উইকেটে ৩৬। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী রেজিস চাকাভা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com