1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

মেরাদিয়ায় বাসে আগুন, দগ্ধ ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে
রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক।

এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে একটি গাছের সঙ্গে বাড়ি খান। পুলিশ বলছে, এই ঘটনায় বাস হেলপার সাব্বির আহত ও  সামান্য দগ্ধ হয়েছেন।

রোববার (০৫ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। সাব্বিরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধ সবুজ ও তার স্বজনরা জানান, মেরুল বাড্ডা এলাকায় পরিবার নিয়ে তিনি থাকেন। রমজান পরিবহনের বাস চালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে বাড়ি খায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নেন। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ার সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সাব্বির নামে এক ব্যক্তির দগ্ধ হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

তবে পুলিশ বলছে, যিনি দগ্ধ হয়েছেন তার নাম সাব্বির। তিনি ওই বাসের হেলপার ছিলেন। বাসচালক ছিলেন তার বাবা তৌহিদ। তবে এই ঘটনার সবুজ নামে একজন দগ্ধ হয়েছে সেটার খোঁজখবর নেওয়া হচ্ছে। আর সাব্বির পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পায়ে সামান্য দগ্ধের পাশাপাশি আঘাত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com