1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

মেরাজের মৌলিকশিক্ষা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিমন্ত্রণে আরশে আজীমে সাক্ষাৎ লাভ করেন। কোন প্রকার পর্দা ছাড়াই সরাসরি তিনি আল্লাহ তায়ালার সাথে একান্তে কথা বলেন। তিনি জান্নাত, জাহান্নামের দৃশ্যে প্রত্যক্ষ করেন। কুরআনের ভাষায় এটাকে ইসরা বলে, হাদীসের ভাষায় মেরাজ বলা হয়। মানবজীবনে মেরাজের মৌলিকশিক্ষা হলো-
১, দৈহিক, আত্মিক এবং মানসিক ইবাদত বা আনুগত্য ও দাসত্ব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করতে হবে।
২, আল্লাহকে সর্বত্র প্রতিপালক মানতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
৩, নামাজ, রোজা,যাকাত ও হজ্জ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল উপার্জন।
৪, পিতা মাতার হক আদায় করা।
৫, আত্মীয় স্বজন, এতিম ও মুসাফিরের অধিকার নিশ্চিত করা।
৬, অভাবগ্রস্ত কোন প্রার্থীকে বঞ্চিত না করা।
৭, হাত গুটিয়ে না রেখে সর্বদা কিছু কিছু দান করা।
৮, অন্যায় ভাবে কোন মানুষ কে হত্যা না করা।
৯, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করা।
১০, ব্যভিচারের নিকটবর্তী না হওয়া।
১১, এতিমের সম্পদ আত্মসাৎ না করা।
১২, যে বিষয়ে জ্ঞান নেই তা অনুসন্ধান করা।
১৩, মেপে দেওয়ার সময় পূর্ণ মাত্রায় দেয়া ও নেয়ার সময় সঠিক মাত্রায় নেয়া।
১৪, চলাফেরায় মাধ্যম পন্থা অবলম্বন করতে হবে।
১৫, কন্ঠস্বর নিম্নগামী করা।
১৬, সকল ক্ষেত্রে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয়া।

লেখক : হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী। খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com