1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

মেয়ের অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে খুন করে মাটিচাপা দেন বাবা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২৫ বছর বয়সী লিপি বেগম। থাকতেন ঢাকায়। সংসার ভাঙতেই শুরু করেন অসামাজিক কার্যকলাপ। মাঝে মধ্যে গ্রামে ফিরলেও মেয়ের এসব সইতে পারতেন না বাবা। কিন্তু কোরবানি ঈদের কিছুদিন আগে একেবারে গ্রামে ফেরেন মেয়ে। তবে এবার মেয়ে ছিল অন্তঃসত্ত্বা। বিষয়টি কোনোভাবেই বাবা মেনে নিতে পারেননি। অতিষ্ঠ হয়ে মেয়েকে হত্যার পর মাটিচাপা দেন লাশ।

এ হত্যার কয়েকদিন পর অর্ধগলিত অচেনা লাশটি উদ্ধার করা হলেও ছিল না কোনো ক্লু। যদিও মেয়ের লাশ শনাক্তের পর বাবা নিজেই হত্যা মামলা করেন। অবশেষে এ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে ফেঁসে গেছেন বাবাও।

ঘটনাটি রংপুরের পীরগাছার। ২৫ জুলাই বাড়ির পাশে একটি ধানক্ষেতের মাটি খুঁড়ে লিপির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার অনন্তরাম বড়বাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন মোটেও সহজ ছিল না। টানা সাতদিন চেষ্টার পর বেরিয়ে আসে এর মূল রহস্য। এ নিয়ে গতকাল সোমবার নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (‘সি’ সার্কেল) আশরাফুল আলম পলাশ।

ক্লুলেস এ হত্যার রহস্য উদঘাটনের পর বাবা রফিকুল ইসলাম নিজেই আসামি হয়ে গেলেন। অথচ তিনিই মেয়ে হত্যার মামলা করলেন।

এএসপি আশরাফুল আলম পলাশ বলেন, মেয়ের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে খুন করে লাশ পুঁতে রাখেন বাবা রফিকুল। বিয়েবিচ্ছেদের পর থেকেই অস্বাভাবিক জীবন শুরু করেন মেয়ে। জড়িয়ে পড়েন অসামাজিক কার্যকলাপে। এ নিয়ে গ্রামে অনেক সালিশ ও বিচার হয়। সর্বশেষ গত ঈদুল আজহায় ঢাকা থেকে বাড়িতে যান মেয়ে। ওই সময় অন্তঃসত্ত্বা জানার পর মেয়েকে হত্যা করেন বাবা। পুঁতে রাখেন লাশ।

মেয়ের অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে এ কাজ করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বাবা। সবকিছু শুনে রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com