1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

মেধা ও যোগ্যতায় কক্সবাজার জেলায় নিয়োগ পেলেন ৩২ জন পুলিশ কনস্টেবল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৩৫ বার দেখা হয়েছে

কক্সবাজার থেকে:কামরুন তানিয়া : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ এঁর নিবিড় তত্ত্বাবধানে ২২ মে ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার, কক্সবাজার জেলা।

কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২জন প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৬৮০ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৩দিনের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩২৭ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ কমিটি তারমধ্য হতে চূড়ান্ত পর্যায়ে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন।

স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অশ্রু সংবরণ করতে পারেননি। জীবনের প্রথম সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা পুলিশের প্রতি । প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সাফল্যের কান্না এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, উপস্থিত অনেকের চোখেও জমে উঠেছিল অশ্রুজল।

পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রত নিয়ে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com