1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুশফিককে শোকজ করেছে বিসিবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিনেই খারাপ সংবাদ পেলেন মুশফিকুর রহিম। তিনি এই সিরিজে নেই। প্রধান নির্বাচক বলেছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু মুশফিক গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি এই সিরিজ থেকে নিজেকে ‘বাদ’ হিসেবে ধরে নিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে দল নির্বাচন নিয়ে সমালোচনা করায় মুশফিককে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৬ সদস্যের দল ঘোষণার দিন গত মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মুশফিকের না থাকার ব্যাপারে বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’

এরপর গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মুশফিকুর এসবের তীব্র সমালোচনা করেন। তার দাবি, টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। তিনি নিজে থেকে বিশ্রামও চাননি। তাছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকেরা আলোচনা করেন না। পরিস্কার করে কিছু বলেন না- এসব অভিযোগও তোলেন মুশফিক।

এর প্রেক্ষিতে বিসিবি মনে করছে, মুশফিক আচরণবিধি ভঙ্গ করেছেন। কেন ও কী কারণে সংবাদমাধ্যমকে এসব কথা তিনি বলেছেন, সেটা জানতেই তাকে শোকজ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com