1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিমিকে এবার সরাসরি প্রেমের প্রস্তাব!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

আগে পূজো উপলক্ষে গানের সিডি রিলিজ করতেন শিল্পীরা। এখন সেটা এসে ঠেকেছে মিউজিক ভিডিওতে। প্রথা মেনে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও নতুন মিউজিক ভিডিও রিলিজ করতে চলেছেন পূজোয়।

কিছুদিন আগেই মিউজিক ভিডিওর প্রথম ঝলক শেয়ার করে একপ্রস্থ ট্রোলড হয়েছিলেন মিমি। কোনো আওয়াজই ছিল না ভিডিওটিতে।

পরে অপর একটি ভিডিও শেয়ার করে মিমি জানান, আওয়াজ পাওয়া যাবে না এখন। কারণ পূজোর পুরো গানটা আসতে তো এখনো কিছুদিন বাকি।

ভিডিওর কমেন্ট বক্সে একজন সরাসরি ভালবাসা জানিয়েছেন মিমিকে। লিখেছেন, ‘তুমি কেমন আছো মা দুগ্গা? তোমাকে আমি ভালবাসি, ভালবাসতে চাই।’ উত্তরও দিয়েছেন মিমি।

লিখেছেন, ‘মা দূর্গাকে আমরা সবাই ভালবাসি’। আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক ভাল আর অনেক মিষ্টি লাগছে মা দূর্গা আপনাকে খুশি রাখুক। দারুন মা দূর্গার গান।’ ধন্যবাদও জানিয়েছেন মিমি।

মিউজিক ভিডিওর প্রথম ঝলকেই ট্রোলড হয়েছিলেন মিমি। লাল পাড় সাদা শাড়ি, ব্লাউজ, সোনার গয়নায় সেজেছিলেন মিমি। কাঁধে একটি ঢাক নিয়ে বাজাতেও দেখা গিয়েছিল তাকে। পেছনে দূর্গাপ্রতিমা, ব‍্যাকগ্রাউন্ড ডান্সার সবই আছে। নেই শুধু শব্দ।

ভিডিওটিতে কোনো আওয়াজই শোনা যায়নি। গানের ভিডিও অথচ গানই নেই। ঢাক বাজাতে বাজাতে কিছু একটা বলছেন মিমি। অথচ তাঁর ঠোঁট নড়লেও ভেসে আসছে কোনো শব্দই।

ক‍্যাপশনে মিমি লিখেছিলেন, ‘এবার আমাদের পূজো শুরু একটু আগে থেকেই… আসছি নিয়ে আমাদের পূজোর গান… আরো তথ‍্যের জন্য সঙ্গে থাকুন।’

এমন শব্দহীন গানের ভিডিও দেখে রসিকতায় মেতেছিলেন নেটিজেনরা। একজন লিখেছিলেন, ‘এতো সুন্দর গান যারা শুনতে পাওনি তাদের মনে প্যাঁচ আছে।’ আবার কেউ খোঁচা দিয়েছিলেন, ‘শব্দদূষণবিহীন গান… আহা! এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি’।

তাই এখন নতুন ভিডিও শেয়ার করে মিমি ঘোষনা করলেন, আর কিছুদিন পরেই সম্পূর্ণ গানটি শুনতে পাবেন দর্শকরা। তার আগে ছোট্ট ছোট্ট ঝলকই দিয়েই উত্তেজনা বাড়াচ্ছেন মিমি। আগামীকালই সম্পূর্ণ গানটি রিলিজ করবে অভিনেত্রীয ইউটিউব চ‍্যানেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com