1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

মিছিল-স্লোগানে মুখরিত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিছিল-শ্লোগানে মুখর বঙ্গবন্ধু উদ্যান। এর আগে থেকে যারা মাঠে অবস্থান করছিলেন এবং আজ যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারা খণ্ড খণ্ড মিছিল করে মাতিয়ে রাখছেন নেতাকর্মীদের। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন এলাকার নেতাকর্মী।

শনিবার ভোরের আলো ফুটতেই মিছিল-শ্লোগানে মুখরিত বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান। দুই দিন ধরে মাঠে অবস্থান নিয়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করতে খণ্ড খণ্ড মিছিল করছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল আসছে বঙ্গবন্ধু উদ্যানে। মাঠের বাইরে অবস্থানকারী নেতাকর্মীরাও দলে দলে মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থলে। মিছিল থেকে সরকারবিরোধী নানা শ্লোগান দেন তারা।

আজকের গণসমাবেশ থেকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বাতিল ও বেগম জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা কর্মসূচি প্রত্যাশা করেন তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এক সপ্তাহ বা ১০ দিন আগে অবস্থান নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার কথা বলেন তারা। বরিশালের সমাবেশে আসতে পথে পথে বাধা-হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com