1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

মা হচ্ছেন ঐশ্বরিয়া?

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউড অভিনেত্রী ও বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন? বচ্চন পরিবারে নতুন সদস্যের আগমনের খবর পেতে মরিয়া অনুরাগীরা। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার ‘দ্বিতীয় সন্তান’-এর খবর চার দিকে চাউর হয়ে গিয়েছে। কিন্তু সে খবর কি আদৌ সত্যি? উত্তর মেলেনি, কিন্তু নেটাগরিকরা সূত্র খুঁজতে ব্যস্ত।

সম্প্রতি ঐশ্বরিয়ার কয়েকটি ছবিতে তার ‘বেবি বাম্প’ দেখা গিয়েছে বলে দাবি নেটাগরিকদের একাংশের। তার পোশাক বাছাই, পোশাক পরার কায়দা এবং ছবি তোলার ভঙ্গি দেখে সন্দেহ তৈরি হয়েছে, ‘আবার মা হবেন অভিনেত্রী?’

ইনস্টাগ্রামে অভিনেত্রীর কয়েকটি ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে। ছবিতে অভিষেক, কন্যা আরাধ্যাও রয়েছেন। সঙ্গে দেখা গিয়েছে, দক্ষিণের সুপারস্টার শরৎকুমার ও তার দুই কন্যাকেও।

কালো লম্বা ড্রেসের সঙ্গে কালো রঙের প্যান্ট পরেছেন ঐশ্বরিয়া। কিন্তু সব ছবিতে পেটের সামনে নিজের হাত রেখেছেন তিনি। তা দেখেই অনুরাগীদের সন্দেহ, নিজের ‘বেবি বাম্প’ লুকিয়ে রাখার চেষ্টা করছেন ঐশ্বরিয়া। একটি ছবিতে তিনি সকলের পিছনে দাঁড়িয়েছেন বলে তার পেট দৃশ্যমান নয়। কারও আবার দাবি, লুকিয়ে রাখার চেষ্টা করলেও ‘বেবি বাম্প’ লক্ষ করেছেন তারা। অনেকে নেটমাধ্যমে আবার ঐশ্বর্যাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com