1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

মা আইসিইউতে, যমজ শিশু কাঁদছে দুধের জন্য

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে মা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাড়িতে দুধের জন্য কাঁদছে ১২ দিন বয়সী তার যমজ শিশু। এক দিকে স্ত্রীর অসুস্থতা অন্যদিকে দুই ছেলের জীবন নিয়ে শঙ্কায় আছেন নির্মাণশ্রমিক সুফি মিয়া।

স্থানীয়রা জানান, গত ১৫ আগস্ট একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে দুই যমজ ছেলেসন্তানের জন্ম দেন সৈয়দা রিনা বেগম।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) রিনা বেগমের করোনা উপসর্গ দেখা দিলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত করা হয়।

পরে সৈয়দা রিনা বেগম নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রিনার স্বামী সুফি মিয়া বলেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, অনেক কষ্ট করে সংসার চালাই, আমার যখন যমজ সন্তান হয় তখন আনন্দের শেষ ছিল না। কিন্তু এখন আমার স্ত্রী করোনা আক্রান্ত। স্ত্রী ও দুই সন্তানকে কীভাবে বাঁচাব বুঝে উঠতে পারছি না।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে। এ জন্য অনেক টাকার দরকার। এদিকে মায়ের দুধের জন্য আমার দুই ছেলে কেঁদেই চলেছে।

রিনা বেগমের বোন সৈয়দা শাবানা বেগম বলেন, আমার বোন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। তার দুই সন্তান নিয়ে বিপাকে আছি। মায়ের দুধের জন্য শিশুরা কাঁদছে। কীভাবে তাদের সামলাব বুঝতে পারছি না।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক চিকিৎসা কর্মকর্তা সায়েকুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত মা সৈয়দা রিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে সিলেটে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com